মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

সখীপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সখীপুরে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ( হাবিলদার) নিহত হয়েছেন। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সখীপুর–ঢাকা সড়কের বোয়ালী প্যাট্রুলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম উপজেলার বেড়বাড়ী গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। নিহতের ভাই আলম মিয়া সিরাজুল ইসলামের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য (হাবিলদার) সিরাজুল ইসলাম বাদ মাগরিব নিজ গ্রাম বেড়বাড়ী থেকে মোটরসাইকেল যোগে বর্তমান কর্মস্থল ঘাটাইলের সাগরদিগী বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফ্যাক্টরিতে যাওয়ার পথে সখীপুর ঢাকা সড়কের বোয়ালী প্যাট্রুলপাম্প এলাকায় পৌঁছায়। এ সময় বিপরিতদিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক মোঃ ফরিদ হোসাইন বলেন, হাসপাতালে আনার আগেই সিরাজুল ইসলামের মৃত্যু হয়।

সখীপুর থানার ওসি শেখ শাহীনুর রহমান বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করে পরিবারের দাবিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102