মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

সখীপুরে বনবিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় বনবিভাগের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে গ্রামের বহু নারী-পুরুষ অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইল বনবিভাগের বাঁশতৈল রেঞ্জের অধীন নলুয়া বনবিট কর্মকর্তা সাফেরুজ্জামান গত জানুয়ারি মাসে বহুরিয়া গ্রামের নিরীহ কৃষক আবুল হোসেনের (৫০) নামে বনভিাগের জমিতে ভেকু দিয়ে মাটিকাটাসহ অন্যান্য কয়েকটি অভিযোগে মামলা করেন। আমরা গ্রামবাসী জানি অভিযুক্ত ব্যক্তি জীবনেও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। বনবিভাগের হয়রানি থেকে ও গ্রামের নিরীহ কৃষক আবুল হোসেনের নামে মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয় ওই প্রতিবাদ সমাবেশ থেকে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য দেলুয়ার হোসেন, নজরুল ইসলাম, হযরত আলীসহ অনেকেই।

নলুয়া বনবিট কর্মকর্তা সাফেরুজ্জামান বলেন, বনবিভাগের নিয়ম অনুযায়ী ওই ব্যক্তির নামে মামলা দেওয়া হয়েছে। আদালতই প্রমাণ করবে সঠিক হয়েছে কিনা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102