মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবিতে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে প্রথমে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে উপজেলা প্রশাসন ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আনছার আলী, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী থানার পক্ষ থেকে ওসি মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বীর মুক্তিযোদ্ধা, কালিহাতী পৌরসভা, কালিহাতী প্রেসক্লাব ও অফিসার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।

পরে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শোক র্যালী বের হয়। শোক র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়ে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান শেখ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102