মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে জমি নিয়ে বিরোধে একজন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ আদানি এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হওয়ায় সাংবাদিকের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখিপুর থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার বাড়ির পাশে দীর্ঘদিন যাবৎ বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের কয়েকজন জমি জবর দখল ও গাছ কাঁটতে গেলে গণমাধ্যম কর্মী রাকিব শিকদার ওরফে ( লাল) এর বৃদ্ধ মা সামাদ শিকদারের স্ত্রী মরিয়ম (৬২)বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। ভুক্তভোগী মরিয়মের ছেলে আমিনুল শিকদার বলেন,এই ঘটনায় পূর্বে জমি জটিলতা নিরসনের জন্য থানায় অভিযোগ করলে তা নিষ্পত্তি করতে গ্রাম্য শালিশী বৈঠকের মাধ্যমে মাতব্বর গণের উপস্থিতিে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপোষ করে দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন ঐ সময় শালিশী বৈঠকে সব মেনে নেওয়ার পরও আবার নতুন করে অন্যায়ভাবে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। আমার বৃদ্ধ মাকে যেভাবে মেরেছে তা কল্পনাও করিনি।লাঠির আঘাতে মায়ের একটি হাত গুরুতর জখম হয়। সখিপুর থানায় কয়েকজনের নাম উল্লেখ করে আমিনুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন,বিরোধ নিষ্পত্তি করার জন্য উভয় পক্ষের মতামতের ভিত্তিতে আপোষ করে দেওয়া হয়েছে।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই)মাসুদ রানা জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102