মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাঙ্গাইলে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলাদা কর্মসূচী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে পৃথক কর্মসূচি পালন করেছে জেলা শাখা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিতের নেতৃত্বে শহরের শহিদ মিনারে আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটা হয়। বিকেলে জেলা সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনুর নেতৃত্বে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাউজ্জামান স্মৃতি, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিকেলে শহিদ মিনারে ফেরদৌসি আক্তার রুনুর নেতৃত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা এবং অন্য নেতারা।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু বলেন, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আমাদের মধ্যে কোনো কোন্দল নেই।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিত বলেন, মহিলা আওয়ামী লীগের কমিটিতে কোনো কোন্দল নেই। যারা শেখ হাসিনার নৌকার বাইরে কাজ করছেন, তারাই আমাদের পোগ্রামে আসেননি। তারা কার ইন্ধনে চলে তা জানি না।

প্রঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিতের নেতৃত্বে একটি পক্ষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুন অর রশিদের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করে। অপরদিকে, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তারের নেতৃত্বে অপর পক্ষ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের ঈগল প্রতীকের পক্ষে কাজ করে। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছে। গত ২১ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইলে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা নিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিলেন পাঁচ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102