মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

সখীপুরে বাবাকে হত্যা করা সেই মাদকাক্ত ছেলে আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে পিতাকে হত্যা করা মাদকাসক্ত সেই ছেলে ওয়াহেদ আলী (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নারীপাড়া গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে। পিতা হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানায় পুলিশ। পুুলিশ ও প্রতিবেশীরা জানায়, মাদক সেবন করে ওয়াহেদ আলী মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। কিছুদিন আগে নেশা করে তার সহোদর চাচা-চাচিকে মারধর করে। এ বিষয়ে ওই ছেলের বিরুদ্ধে থানায় মামলা আছে। গত রোববার রাতে মাদকের টাকার জন্য ক্ষিপ্ত হয়ে তার বাবাকে হত্যা করেছে বলে তার পরিবার ও প্রতিবেশীরা জানায়। সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, পিতাকে হত্যা করা মাদকাসক্ত সেই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

 উল্লেখ্য, গত রোববার রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা বিন্নারীপাড়া এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়। মামলা হওয়ার পর গতকাল দুপুরে ছেলে ওয়াহেদ আলী (২৮)কে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102