মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৬৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা চত্বরে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।

সমাজ সেবা অফিসার ইসমাইল হোসেনের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন ও প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান।

মেলায় বিভিন্ন পুস্তক প্রকাশক, স্কুল, কলেজ ও সংগঠনের মোট ৩২টি স্টল অংশগ্রহণ করে।

এসময় মেলাস্থল কবি , লেখক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের পদচারণায় মুখরিত হয়ে উঠে। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102