মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

ঘাটাইলে এক মঞ্চে টাঙ্গাইলের রাজনীতিতে আলোচিত সিদ্দিকী ও খান পরিবারের দুই এমপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সিদ্দিখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শামসুর রহমান খান শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার (২ মার্চ) দুপুরে এ অনুষ্ঠানের আলোচনা সভায় এক মঞ্চে বসেন টাঙ্গাইলের রাজনীতিতে আলোচিত সিদ্দিকী ও খান পরিবারের দুই এমপি।

এরশাদ সরকারের সময়ে টাঙ্গাইল জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাব খাটানোকে কেন্দ্র করে বিভক্ত হয়ে যায় এই দুই পরিবার। সেই সাথে বিভক্ত হয়ে পড়ে এই দুই পরিবারের সমর্থিত হাজারো কর্মী-সমর্থকরা। গত ৩০ বছরে টাঙ্গাইলের রাজনীতিতে এই দুই পরিবারের সমর্থিতরা আলোচনা-সমালোচনা ও দখলদারিত্ব থেকে শুরু করে মারামারি, হানাহানিতে জড়িয়েছে অসংখ্যবার। সিদ্দিকী ও খান পরিবার নিয়ে রয়েছে নানা আলোচনা ও সমালোচনা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বর্তমান সময়ে নানাবিধ কারণে সিদ্দিকী ও খান পরিবার আওয়ামী রাজনীতিতে একেবারেই কোনঠাসা অবস্থায় রয়েছে। তাই সব আলোচনা ও সমালোচনাকে উপেক্ষা করে ৯০ দশকের পর এই প্রথম এক মঞ্চে বসলেন দুই পরিবারের দুই এমপি সদস্য।

ঘাটাইল উপজেলা সিদ্দিখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শামসুর রহমান খান শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, এই পরিবারের সাথে আমার অনেক আগে থেকে সু-সম্পর্ক ছিল। কিন্তু মাঝখানে কিছু বিষয় নিয়ে সমস্যা দেখা দিলেও এখন নেই। রানা ও তার ভাইয়েরা যদি মনে করে যে আমাকে তারা মেনে চলবে, তাহলে তাদের সাথে চলতে কোন বাঁধা নেই।

অপরদিকে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা বলেন, লতিফ চাচা আমাদের অভিভাবক। তাই তার সাথে চলতে কোন বাঁধা নেই। আমরা চাই এক সাথে এক সঙ্গে রাজনীতি করতে।

শামসুর রহমান খান শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতেজা হাসান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম মিয়া প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102