মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাল্টি হামলায় যুবলীগ নেতাসহ তিনজন জখম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর দলের পাল্টাল্টি হামলায় যুবলীগ নেতাসহ তিনজন জখম হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এসব ঘটনা ঘটে।

এই ঘটনায় মির্জাপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ হলেও শুক্রবার বিকেল পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, সকালে পোষ্টকামুরী গ্রামের বজলু মিয়ার ছেলে আবির (১৮) কলেজ রোডস্থ মির্জাপুর ক্লাবে প্রবেশ করারকে কেন্দ্র করে কিশোর দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। সন্ধায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবির জখম হয়। এই ঘটনার জের ধরে আবিরের পক্ষের কিশোর দল পৌর এলাকার বাইমহাটী গ্রামের মতিন মিয়ার ছেলে নোমান (২২) কে বাসায় ঢোকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। রাত আটটার দিকে ওই কিশোর দল বাওয়ার কুমারজানী রোডের কিশোর দল নেতা কাওছার আহমেদ জিএমকে মারধর এবং তার ব্যক্তিগত অফিস ভাংচুর করে।

রাতে কিশোর দলের দুই গ্রুপ থানার সামনে মুখোমুখী হয় এবং ওখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় জিএম গ্রæপের সদস্যরা যুবলীগ নেতা লাজলু মিয়াকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তবে শুক্রবার বিকেল পর্যন্ত কেউ আটক হয়নি বলে মির্জাপুর থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102