মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সাবেক ইমও‘র রহস্যজনক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সাবেক ইমার্জেন্সী মেডিকেল অফিসার (ইমও) ডা. মোফাজ্জল হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের শুভকী-কৈজুরি গ্রামে নিজ বাড়িতে ওই মৃত্যুর ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত কবীর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, ডা. মোফাজ্জল হোসেনের একমাত্র কন্যা মৌরি তার ঢাকার বাসাসহ নানা সম্পদ কৌশলে লিখে নেন। গ্রামের বাড়ির সম্পত্তির জন্য বাবা-মেয়ের মধ্যে মনোমালিন্যের পর দীর্ঘদিন ধরে স্নায়ুযুদ্ধ চলছিল। তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর গত ছয়মাস ধরে গ্রামের বাড়িতে বসবাস করছেন। এ ছয় মাসের মধ্যে ডা. মোফাজ্জল হোসেনকে তার স্ত্রী বাড়ির বাইরে যেতে দেননি। এছাড়া ওই বাড়িতে প্রতিবেশি কাউকে যেতে দেওয়া হতো না। মেয়ে ও স্ত্রী বাড়ির বাইরে গেলে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হতো।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে স্বামীর বাড়ি থেকে তার মেয়ে মৌরি বাড়িতে আসেন। বুধবার (৬ মার্চ) সকালে প্রতিবেশিরা জানতে পারেন, ডাক্তার মোফাজ্জল হোসেন মৃত্যুবরণ করেছে। নিহতের চাচাত ভাই আব্দুর রউফ সরকার জানান, ডা. মোফাজ্জল হোসেন দীর্ঘ ১২ বছর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। চাকরি শেষে তিনি ঢাকায় না থেকে গ্রামের বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে ডা. মোফাজ্জল হোসেনের একমাত্র মেয়ে মৌরি ও স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ভোরে তিনি জানতে পারেন, তার ভাই ডা. মোফাজ্জল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্টে তার গলায় ক্ষত ও দুই কানের নিচে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102