মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইলে ডাক্তার রাশেদের নিজস্ব উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলায় ডাক্তার রাশেদের নিজস্ব উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) সকাল ১০ টা থেকে থেকে শুরু থেকে দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।ডাক্তার রাশেদুল হাসান রাশেদ এর নিজস্ব উদ্যোগে প্রায় শতাধিক অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে  চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান,  আমরা অসুস্থ হলে টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। আজকে টাকা ছাড়া আমরা ডাক্তার রাশেদ এর থেকে চিকিৎসা সেবা পেয়েছি।তিনি খুবই আন্তরিক মানুষ।তিনি আমাদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করেছেন।
এ বিষয়ে ডাক্তার রাশেদুল হাসান রাশেদ জানান, স্বাস্থ্যসেবার সুবিধা থেকে অসহায় গরীব মানুষ বঞ্চিত। তাদেরকে সল্প সময়ের জন্যও চিকিৎসা সেবা দিতে পেরেছি। ভবিষ্যতেও অসহায় রোগীদের জন্য স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত,ডাক্তার রাশেদুল হাসান রাশেদ মাত্র ১০০ টাকায় তার ব্যক্তিগত চেম্বার রেড ক্রিসেন্ট মার্কেটের নিচ তলায় প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রোগী দেখার উদ্যোগ গ্রহণ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102