মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে তিন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৪৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে তিন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- উপজেলার ২নং গাবসারা ইউনিয়ন পরিষদের ৪ বারের ইউপি সদস্য খন্দকার নুরুল ইসলাম, আব্দুল কাদের ও মহিলা সংরক্ষিত সদস্য তাহমিনা। এই খুশিতে এলাকায় মিষ্টি বিতরণ করেছে তারা।

সোমবার (১১ মার্চ) দুপুরে গাবসারা ইউনিয়ন পরিষদের সচিব মো. মাশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে রবিবার (১০ মার্চ) বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভায় সকল ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে ওই তিন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান হন।

গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা আকন্দের সভাপতিত্বে ও সচিব মশিউর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য বাদশা মন্ডল, আলম শেখ, জুলহাস আলী, খোরশেদ আলম, আব্দুল আলীম, আবু তালেব, ফজলুল হক, সংরক্ষিত নারী ইউপি সদস্য মালেকা ও তারা বানু প্রমুখ।

গাবসারা ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার নুরুল ইসলাম বলেন- ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে আমাদের তিন ইউপি সদস্যকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচন করায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, পরিষদের চেয়ারম্যান ও সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102