মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিত্র নায়ক নাইম এখন কৃষি কাজ নিয়ে ব্যাস্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৫১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি’ মনে পড়ে গানটির কথা? এই গানে বাংলা সিনেমার পর্দা মাতানো জুটির কথা মনে পড়ে? ঠিক তাই। নাঈম-শাবনাজ। নব্বই দশকে বলা যায় সিনেমা প্রেমীদের কাছে অনেকটা স্লোগানে পরিণত হয়েছিল নাঈম-শাবনাজ জুটি। তারা পর্দার রোমান্সকে বাস্তব জীবনেও সত্যি করে তুলেছেন। ভালোবেসে বিয়ে করেছেন নাঈম ও শাবনাজ। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে এগিয়ে রাখা হয় তাদের সংসারকে।

বাংলা সিনেমায় অভিনয়ে এখন আর তারা নেই। সংসার-সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটান। দুই সন্তানের জনক-জননী তারা। সম্প্রতি নাঈম-শাবনাজ আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবির জন্য। নাঈম-শাবনাজ নামের একটি আইডি থেকে দেখা গেছে, গত কয়েক দিন বেশকিছু ছবি পোস্ট করা হয়েছে। যেখানে নায়ক নাঈম কখনো ক্ষেতের মধ্যে বসে আছেন, নিড়ানি দিচ্ছেন, কখনোবা দাঁড়িয়ে তদারকি করছেন। ক্যাপশনে লিখেছেন, বাম্পার ফলনের আশা করছেন তিনি।

আবার কখনোবা তিনি জেলেদের সঙ্গে হাজির ফেসবুকে। দেখা যাচ্ছে প্রচুর মাছ ধরা পড়েছে জেলেদের হাতে। ক্যাপশন দিয়ে জানানো হচ্ছে এগুলো নাঈম-শাবনাজের জমিতে চাষ করা মাছ। প্রকৃতি, সবুজের সান্নিধ্য যে এই অভিনেতা বেশ উপভোগ করছেন তা বোঝা যাচ্ছে তার হাসিমাখা ছবিগুলো দেখেই। প্রিয় অভিনেতার ছবিগুলো তার ভক্তরাও বেশ উপভোগ করছেন।

তবে ছবিতে কোথাও শাবনাজের দেখা মেলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে পোস্ট করা নাঈমের ছবিগুলো টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলার পাথরাইল নিজ বাড়িতে। মিডিয়া থেকে আড়ালে চলে যাওয়া নায়ক নাঈম পৈতৃক ব্যবসা নিয়ে ব্যস্ত। তিনি নবাব স্যার সলিমুল্লাহ’র বংশধর। মায়ের সূত্রে তিনি টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির সন্তান। সেখানেই তিনি লোক লস্কর নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করছেন।

উল্লেখ্য, বিগত ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম-শাবনাজ জুটি। নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনীত শেষ ছবি ‘ঘরে ঘরে যুদ্ধ’।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102