মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মির্জাপুরে ৭ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৪৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল মিয়ার বাড়ির উঠানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা।

পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামার মিয়ার সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সহসভাপতি শাজাহান মিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান লিটন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দিন, পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান খান লাঠু প্রমুখ। ইফতারপূর্ব দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তার মুক্তি দাবি করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102