মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

সখীপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে এনামুল হক (৩৭) নামে এক ভেকু (খনন যন্ত্র) মালিক ও মাটি ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিদাস গ্রামের তেঁতুলিয়াচালা এলাকায় মাটি কাটার খাদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ এ দণ্ড দেন। ওই ব্যবসায়ী ভেকুসহ একাধিক ট্র্যাফে ট্রাক্টর ও ড্রাম ট্রাকের মালিক। এরআগে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের দলটি উপজেলার চাকদহ বাজারের পাশে বংশাই নদে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিনটি (খনন যন্ত্র) অপসারণ করে ভ্রাম্যমাণ আদালত। খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এনামুল কালিদাস গ্রামের শহিদুর রহমানের ছেলে।

আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ বলেন, ভেকু মালিক ও ব্যবসায়ী এনামুল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ছিল। অভিযানের টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলে ড্রেজার মেশিনটি অপসারণ করা হয়েছে।

এর আগে  প্রতিকার চেয়ে ড্রেজার ব্যবসায়ী হাতীবান্ধা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য খোকন মিয়া, হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে আসিফ ও আসলাম মিয়া গংদের বিরুদ্ধে ইউএনও র কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

উল্লেখ্য, এরআগে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলণে ‘জিরো ট্রলারেন্স’ ঘোষণা করেন জেলা ও উপজেলা প্রশাসন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102