মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে চার ঘন্টা পর বগি উদ্ধার ট্রেন চলাচল স্বাভাবিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি দুর্ঘটনার চার ঘণ্টা পর উদ্ধার ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ। ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে এবং ক‌মি‌টিকে সাত কর্ম দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌তে বলা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্থ ব‌গি রেল প্রক‌ল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়। রাত সাড়ে তিনটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ।

তিনি ব‌লেন, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথমে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্থ ব‌গি ক্রেন দি‌য়ে উপ‌রে তু‌লে লাইনে তোলা হয়। এরপ‌র ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকে পড়া ট্রেনগু‌লো ছেড়ে আসছে।

শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, পঞ্চগড় ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি সাত কর্ম দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌বেন।
তি‌নি আরও ব‌লেন, নতুন লাইনের জন‌্য এই ঘটনা কিনা বা কি কার‌ণে লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ৯ টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে এই দুর্ঘটনা ঘ‌টে।

এদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকায় যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102