মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুুপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনের জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে পাহাড়িয়া মাটি কাটা রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন।

এ সময় আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া গ্রামে অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কেটে বিক্রির দায়ে সুমন মিয়া নামের এক জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়েছে। সে মধুপুর পৌরসভার গোপদ গ্রামের মগবুল হোসেনের ছেলে। অপর দিকে কুড়ালিয়ার বেতবাড়ী গ্রামে মাটি বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং দুইটি ব্যাটারী জব্দ করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, অবৈধভাবে পাহাড় ও মাটি কাটা রোধকল্পে মধুপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102