মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ঘাটাইলে আলোক হেলথ‌কেয়ার হাসপাতা‌লে রোগী মৃত্যুর অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৬১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে আলোক‌ হেলথ‌কেয়ার লি‌মি‌টেড হাসপাতালে পাইলস অপারেশনের সময় রোগী‌কে এ্যানেসথিয়া প্রয়োগের পর এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (১৮মার্চ) রা‌তে ঘাটাইলে আলো‌ক হেলথ কেয়ার লি‌মি‌টেড হাসপাতা‌লে এই ঘটনা ঘ‌টে। আওয়ামীলী‌গের প্রভাবশালী নেতার হাসপাতাল হওয়ায় প্রভাব খা‌টি‌য়ে মঙ্গলবার (১৯ মার্চ) বি‌কে‌লে বিষয়‌টি মিমাংসা ক‌রা হয়।
নিহত গৃহবধূ উপজেলার জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা গ্রামের সৌদি প্রবাসী কবির হোসেনের স্ত্রী হোসনেআরা বেগম।
স্বজনরা জানায়, নিহতের ননদের স্বামী রাজিবের চাকুরির সুবাধে ওই হাসপাতালে পাইলস্ অপারেশনের জন্য ১৮ মার্চ দুপুরে আলোক হেলথ‌কেয়ার হাসপাতালের ভর্তি হয় হোস‌নেআরা। এরপর বিকেল চারটার দিকে রোগিকে কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অজ্ঞান করার জন্য ইনজেকশন পুন করেন চি‌কিৎসক মো, তসলিম উদ্দিন কোন প্রকার পরীক্ষা নিরিক্ষা ছাড়াই বিকাল ৪ টার দিকে রোগীকে অজ্ঞান করার জন্য ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশের পরেই রোগী খিচুনী এবং বমি শুরু হয়। রোগী অবস্থার অবনতি হলে রাত ৯ টায় তাকে ঢাকার আলোক হাসপাতালে স্থানান্তর করে কর্তৃপক্ষ।
পরে সেখা‌নেই তার মৃত্যু হয় ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন স্বজনরা।
চি‌কিৎসক মো. তসলিম উদ্দিন জানান, এ্যানেসথেসিয়া (অবস) ইনজেকশন পুশ করার পরে রোগীর খিচুনি উঠে এবং ছটফট করে। পরে তাকে লাইফ সাপোর্ট জন্য ঢাকায় অবস্থিত আলোক ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়।
ঘাটাইল আলোক হেলথ‌কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জানান,রোগীকে ঢাকায় নেয়ার পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102