মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

বাসাইলে নবাগত ইউএনও‘র মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান বলেন, বাল্যবিয়ে ও মাদকমুক্ত উপজেলা গঠন, শিক্ষার সার্বিক মান উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাবো। বাসাইলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান বুধবার (২০ মার্চ) বাসাইলে যোগদান করেন। তিনি গাজীপুর জেলার এসএ শাখায় কর্মরত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102