মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

আওয়ামীলীগ জনগণের রায়কে ভয় পায়-এড.আহমেদ আযম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর পৌর ও উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড.আহমেদ আযম খান।

শনিবার (২৩ মার্চ) উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে বক্তারা বিগত ৭জানুয়ারি জাতীয় নির্বাচনের কড়া সমালোচনা করেন। সারাদেশে বিএনপির প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের গ্রেফতার করে পার্শ্ববর্তী দেশের ইশারায় একটি তামাশার ডামি নির্বাচন করে আওয়ামীলীগ। আওয়ামীলীগ জনগণের রায়কে ভয় পায়। সারাদেশে ভোটার বিহীন নির্বাচন হয়েছে। এদেশের জনগণ এমন ডামি নির্বাচনকে প্রত্যাখান করেছে। এ দেশের জনগণের ট্যাক্সের টাকায় অস্ত্র কিনে পুলিশ বাহিনীকে নিজেদের বাহিনী করেছে। দলের মহাসচিবসহ দেশের হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা-হামলা করে বাড়ি ছাড়া করেছে। দেশের দ্রব্য মূল্য সাধারণের ক্রয়ক্ষমতা বাইরে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্রের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দেশের মানুষের জন্য ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করেন। এসময় সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে ও মীর আবুল হাশেম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এড.ফরহাদ ইকবাল।

এ সময় পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন,বীরমুক্তিযোদ্বা আ.বাছেদ মাষ্টার,জেলা- উপজেলা ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102