মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আতিকুর রহমান আতিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৯০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী আতিকুর রহমান আতিক। তিনি দেশটিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি ঘাটাইল উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। তিনি নির্বাচিত হলে ঘাটাইল উপজেলায় মাদক, সন্ত্রাস, জুয়ামুক্ত একটি ডিজিটাল সুন্দর উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন।

তিনি বলেন, তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে ঘাটাইল উপজেলা একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। সাংবাদিকতার পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয় বার ভাবব না। সাংবাদিকতা করতে গিয়ে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে ছিলাম, জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি আরো গভীরভাবে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থাকবো। সাংবাদিকতা ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক। আমি ঘাটাইল উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। ঘাটাইল উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদন ও কর্মমূখী করতে উৎসাহিত করতে চাই। এজন্য আমি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চাই। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় আগামীর পথ সুগম হবে বলে মনে করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102