মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখিপুর শিক্ষকের লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৫৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সিখপুর উপজেলায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে কালিয়ান উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের অন্তত চার শতাধিক শিক্ষার্থী গত রবিবার (২৫ মার্চ) সকালে স্কুল ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী মশিউর রহমান রুবেলের সমর্থক মনির হোসেন প্রকাশ্যে স্কুল শিক্ষক রফিকুল ইসলামকে মারধরের হুমকি দেন।

সভাপতি নির্বাচনের একদিন পর গত বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা(২৮) স্কুল শিক্ষককে ডেকে নিয়ে শার্টের কলার চেপে ধরে স্কুল শিক্ষার্থীদের সামনে মারধর ও অকথ্য ভাষায় গালি-গালাজ করেন।

মূহুর্তের মধ্যে ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা হামলাকারীর বিচার দাবিতে ক্লাস বর্জন করেন। পরবর্তীতে গত (২৫ মার্চ) সকালে ঘন্টাব্যাপী স্কুল ক্যাম্পাসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে সখিপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী হামলাকারী সোহেলের উপযুক্ত বিচার দাবি করেন।

এ ঘটনায় জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে ট্রেইনিং এ আছি। স্কুলে গিয়ে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে সখিপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন পরবর্তী ঘটনা খুবই দুঃখজনক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102