মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে চেয়াম্যান প্রার্থী ইয়াকুব আলীর ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীর মতবিনিময় সভাসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলীর নির্বাচনী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল ও আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, উপজেলা যুবলীগ নেতা সুজন পাল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীব, শোলাকুড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীসহ স্থানীয় যুবলীগ নেতা আলহাজ হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। ইফতার মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক এমপির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102