মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মির্জাপুরে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে পৌর জাতীয় পার্টির উদ্যোগে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার শাহেদ আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সহ-সভাপতি ছিবার উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম খান প্রমুখ।

মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম খান তাঁর বক্তৃতায় বলেন, পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টিতে তাঁর মনোনীত চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের। জিএম কাদেরের বাইরে জাতীয় পার্টিতে আর কোন নেতা বা নেতৃত্ব নেই।

ইফতার মাহফিলে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার শান্তি ও জিএম কাদেরের দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। সভায় উপজেলা ও পৌর জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102