মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে।

মধুপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছরোয়ার আলম খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি মনোনয়নপত্র জমা দিয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অরণখোলা ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য মিনারা বেগম, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য যষ্ঠিনা নকরেক, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা রুবি ও গারো নেতা প্রয়াত চলেশ রিছিলের সহধর্মিণী সন্ধ্যা রানী সিমসাং মনোনয়ন পত্র জমা দিয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মধুপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, যুবলীগ নেতা সজীব, টাঙ্গাইল জজ কোর্টের এডভোকেট হারাধন চন্দ্র সিংহ, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র খন্দকার সামসুল আরেফীন শরীফ তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে।

মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরীন জানান, মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। তিনটি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102