মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

টাংগাইলে তিন উপজেলায় ৩৪ জনের মনোনয়নপত্র বৈধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় প্রথম ধাপে নির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন। মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।

তথ্য সূত্রে জানা যায়, মধুপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের সবারই মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী ও জেলা আওয়ামী লীগের সদস্য মীর ফরহাদুল আলম।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র বৈধ হয়েছে।

ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে দাখিলকৃত ৬ জন মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুনার রশীদ হিরা, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান রনি, সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মোর্শেদা ইসলাম।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৫ জন।

এর মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৈধরা হলেন-কে এম গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি, গোপালপুর উপজেলা আওয়ামী লীগ, আব্দুল মোমেন, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ ও আলমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সভাপতি, গোপালপুর উপজেলা আওয়ামী লীগ, খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক, গোপালপুর উপজেলা আওয়ামী লীগ।

এখানে ভাইস চেয়ারম্যান পদে দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একটি বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান তথ্যগুলো নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102