মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পশ্চিম পাড়ায় “আল ইমাম ইসলামিক সেন্টার” এর উদ্যোগে আল ইমাম মসজিদে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। আল ইমাম ইসলামিক সেন্টারেরর ‘আত্মকর্মসংস্থান প্রকল্প-২০২৪’ এর আওতায় গরীব দুস্থ মহিলাদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুহাম্মদ সালাহ উদ্দিন আশরাফি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর উপজেলা ওলামা লীগের সভাপতি ইকরাম ফারুক, ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া, ওয়াজ উদ্দন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

আল ইমাম ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী রুহুল আমিন ইমাম জানান, আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে আত্মকর্মসংস্থান প্রকল্প-২০২৪ এর আওতায় উপজেলার বিভিন্ন এলাকর ৮ জন গরীব ও দুস্থ মহিলাদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102