মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে তৃতীয় ধাপে নির্বাচন হবে সদরসহ তিন উপজেলায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনের ব্যাপক তোরজোর এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে উপজেলাগুলোতে। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। তৃতীয় ধাপে টাঙ্গাইল জেলার তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী (২৯ মে)। তৃতীয় ধাপে টাঙ্গাইল জেলার নাগরপুর, দেলদুয়ার ও টাঙ্গাইল সদর এই তিন উপজেলায় ভোট হবে ব্যালটের মাধ্যমে।

ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী (২ মে)। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে (৫ মে)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে (৬ থেকে ৮ মে)। আপিল নিষ্পত্তি হবে আগামী (৯ থেকে ১১ মে)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন (১২ মে)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে (১৩ মে)। এই তিন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী (২৯ মে)।

নির্বাচন কমিশন এবার স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচন সহজ করে দিয়েছে। আগে উপজেলা পরিষদে কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ২৫০ জন ভোটোরের স্বাক্ষরযুক্ত সমর্থন প্রয়োজন হতো। সম্প্রতি ইসি নির্বাচন বিধি সংশোধন করে স্বতন্ত্র প্রার্থীর জন্য ২৫০ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর রাখার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে। এ কারণে প্রতিটি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা এবার বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102