মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরের আলোকদিয়ায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে আলোচনা সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৫৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সরকারের সর্বজনীন পেনশন স্কিম উদ্ধুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে আলোকদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিকর আয়োজনে ও সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন উদ্ধুদ্ধকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ প্রমুখ।

আলোচনা সভায় ও রেজিস্ট্রেশন উদ্বুদ্ধকরণ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন সরকারের সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধা ও সরকারের উদ্দেশ্য লক্ষ্য তোলে ধরেন। তিনি সবাইকে সরকারের এ পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন করার জন্য আহবান জানান।

এ সময় আলোকদিয়া ইউনিয়নের নারী-পুরুষসহ বিভিন্নস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102