মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

সখীপুরে ছাগল চুরির অপরাধে মা-ছেলেসহ তিনজন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে অভিনব কায়দায় কয়েক গ্রাম থেকে ছাগল চুরির অপরাধে মা-ছেলেসহ তাদের সহযোগীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে মাওনা থেকে মা-ছেলে ও তার মামাকে নিয়ে একটি ভাড়া করা সিএনজি নিয়ে মাঠের ফাঁকা জায়গা থেকে বকনা ছাগল চুরি করে।

আটক আসামিরা সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী শাহিদা আক্তার (৫৫), তার ছেলে রাসেল (৩০) ও একই এলাকার জয়নালের শ্যালক মো: দুলাল হোসেন রনি (৩৫)। উচ্চশিক্ষিত রনি বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন।

পরে সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের আমির উদ্দিন কলেজের মাঠে ঘাস খাওয়ার সময় উন্নত জাতের একটি (খাসি) সিএনজি তোলার সময় স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে তাদেরকে পাকড়াও করে ধরে ফেলে।

স্থানীয় জনপ্রতিনিধি পুলিশে খবর দিলে পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

বহেড়াতৈল ইউনিয়নের ইউপি সদস্য বছিরদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, মা-ছেলের নামে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিদের কারাগারে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102