মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গোসাই যোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ সায়েম মিয়া। সে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধার পর সায়েম প্রতিদিনের মত বাড়ি থেকে বের হয়। রাত আটটার দিকে বাড়ির লোকজন জানতে পারে সে গ্রামের রানাগাছা রাস্তার পাশে পড়ে আছে। সায়েমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর সায়েম মারা যায়। নিহত সায়েমের বাবা আব্দুল হালিম সৌদি প্রবাসী।

টাঙ্গাইল সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই আতিকুর রহমান জানান, স্থানীয় লোকজন ও নিহত সায়েমের স্বজনরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিলেও অল্প সময়ের মধ্যেই মারা যায় সে। তার শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, ঘটনা জানার পরই আমরা গোসাই যোয়াইর গ্রামে পৌছাই। এ গ্রামে একজন মানুষিক রোগী সবসময়ই হাতে দা নিয়ে ঘুরাফেরা করে। সন্ধার পর সায়েমসহ তিন চারজনের সাথে ওই লোকের কথাকাটাকাটি ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সায়েমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102