মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোনালী সূর্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রচণ্ড তাপদাহের মধ্যে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোনালী সূর্য, টাঙ্গাইল। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

মানুষের পাশে মানুষ- এই সে্লাগানকে সামনে রেখে শুক্রবার দুপুরে ঠাণ্ডা পানির বোতল নিয়ে টাঙ্গাইল শহরের জেলা সদর গেটের সামনে হাজির হন সোনালী সূর্যের সদস্যরা। ঘণ্টাখানেক সময় ধরে তারা ৬০০ পানির বোতল বিতরণ করেন। অটোরিকশা চালক, ইজিবাইকের চালক, সিএনজিচালিত অটোরিকশা চালক, বাসের চালক ও হেলপার এবং দিনমজুরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই তীব্র গরমে একটু ঠাণ্ডা পানি পেয়ে খুবই সন্তোষ প্রকাশ করেন।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন মনি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মালেক আদনানসহ সংগঠনের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102