মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে রাজিব হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা মো. আলম মিয়ার ছেলে ভাদ্রা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রাজিব মিয়াকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) দুপুরে ভাদ্রা বাজারে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে নিহত রাজিবের পরিবার ও নেতা কর্মীসহ উপস্থিত সকলে প্রশাসনের কাছে রাজিবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইমন খান রুবেলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রতন মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাজিবের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আলম মিয়া, স্ত্রী সুমী বেগম, বোন রুমা আক্তার, দুই শিশু ছেলে সাফী ও রাফী। আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা যুবলীগের সদস্য ও ভাদ্রা বাজার বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক মো. আরিফুল হক আরিফ, ভাদ্রা ইউনিয়ন যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক শেখ নিশাদ নাছির, দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহŸায়ক ও ভাদ্রা বাজার বণিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মো. নিতুজ্জামান তুনির ও ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া। এসময় ইউনয়ন আওয়ামী যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীসহ নিহতের স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টার দিকে ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামে গাছের পড়া বেল নেয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মো. আলম মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাজিব আলম রাজিব (৩৫) কে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102