মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাঙ্গাইলে ৩৫ দিন পর এক পশলা স্বস্তির বৃষ্টি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ৩৫ দিন পর এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় বৃষ্টি শুরু হয়ে ৭:৪০ মিনিটে এ বৃষ্টি শেষ হয়। মাত্র ১০ মিনিট ছিল এক পশলা স্বস্তির বৃষ্টি। মাস ব্যাপী তাপদাহ সহ্য করার বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছেন অনেকে। তবে বৃষ্টিতে পথচারী ও সাধারণ মানুষকে আটকা পড়ে থাকতে দেখা গেছে। এছাড়াও অনেককেই ছাতা নিয়ে গন্তব্যে ফিরতে দেখা গেছে।

শিক্ষার্থী সামি সিকদার বলেন, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গেছি। অবশেষে বৃষ্টি হলো। আর বৃষ্টিতে ভেজা সেই সুযোগটি আর মিস করলাম না। বাবা-মা মানা করেছে বৃষ্টিতে ভিজতে। তবে আজ কারো কথা না শুনে বৃষ্টিতে ভিজে নিলাম খুব ভালো লাগলো। দীর্ঘ সময় বৃষ্টি হলে আরও ভালো লাগতো।

রিকশা চালক মোতালেব মিয়া বলেন, গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। দীর্ঘ দিন পর টাঙ্গাইলে বৃষ্টি হলো, তাই সুযোগটা হাত ছাড়া করলাম না রিকশা রাস্তার পাশে রেখে ভিজে নিলাম। এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগলো।

টাঙ্গাইলের আবহাওয়া অফিসের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, সর্বশেষ টাঙ্গাইলে ৩১ মার্চ বৃষ্টি হয়েছিল। তারপর থেকে কোথা কোন বৃষ্টি হয়নি। রবিবার (৫ মে) সন্ধ্যার পর শহরে বৃষ্টি হয়েছে। রাতে ঝড়সহ বৃষ্টি হওয়া সম্ভবনা রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102