মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ধনবাড়ী মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে সর্বস্তরের জনগণের ব্যানারে মাদকমুক্ত উপজেলা গড়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। মাদক নির্মূলে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গত রোববার দুপুরে ধনবাড়ী উপজেলাবাসীর আয়োজনে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চালাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক মাহফুজ, কাউন্সিলর মিনহাজ উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ধনবাড়ীর সভাপতি মীর আশরাফ হোসেন, মানবাধিকারকর্মী শহিদুল্লাহ, নাজির উদ্দিন, ভবেশ ঘোষ, কবির হোসেন প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102