মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মধুপুরে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত নিগার সুলতানা রুবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৪৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নিগার সুলতানা রুবি। তিনি হাঁস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭২ হাজার ৯৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্ধ্যা সিমস্যাং প্রজাপতি পেয়েছেন ২৩ হাজার ২১০ ভোট।

৪৯ হাজার ৭৮০ ভোট বেশি পেয়েছেন নিগার সুলতানা রুবি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিগার সুলতানা রুবি জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদের মিলনায়তনের থেকে বেসরকারি ফল ঘোষণা করা হয়।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও দুইজন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন মিনারা বেগম (পদ্মফুল)। তিনি ২১ হাজার ৬৫৬ ভোট পেয়েছেন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠিনা নকরেক (ফুটবল)। তিনি ১১ হাজার ১২ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত মধুপুর উপজেলা। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ২১৮ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচিত হয়ে নিগার সুলতানা রুবি বলেন, প্রথমে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভোটাররা আমার প্রতি আস্থা রেখেছেন তাই তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমার যে স্বপ্ন ছিল মধুপুরের উন্নয়ন। সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি বঙ্গবন্ধুর আদর্শের শেখ হাসিনার একজন কর্মী। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে মধুপুর স্মার্ট উপজেলা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102