মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মধুপুরে নির্বাচন পরবর্তী ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের মধুপুরে সাবেক কৃষিমন্ত্রীর প্রভাবকে কাজে লাগিয়ে অনিয়ম করে ফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছরোয়ার আলম খান আবু। অভিযোগে তিনি আরো বলেন, নির্বাচনোত্তর সহিংসতায় মধুপুরের বিভিন্ন স্থানে তার কর্মী ও ভোটাররা নির্যাতনের শিকার হচ্ছেন। দোকান, পুকুরের মাছ ও ক্ষেতের ফসল লুট করা হচ্ছে। সেই সাথে অটোভ্যান ছিনতাই, মেরে হাত পা ভেঙে দেয়া হয়েছে। অভিযোগে তিনি বলেন, এসব হচ্ছে টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের মদদে।

গতকাল শনিবার দুপুরে নিজ বাসভবনের নিচ তলার এক সংবাদ সম্মেলন করে ছরোয়ার আলম খান আবু এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, উপপ্রচার সম্পাদক মোহসীনুল কবির, সদস্য আব্দুল বাছেদ, ব্যবসায়ী নেতা মীর জহির উদ্দির বাবর, খন্দকার মনিরুল ইসলাম লাবু, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান রনি ও আমিনুল ইসলাম বাবলু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102