মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ঘাটাইলে চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেনের প্রতিনিধি সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল প্রতীকে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেনের পক্ষে কেন্দ্র কমিটি প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার ১০ই মে বিকাল থেকে রাত পর্যন্ত ঘাটাইল পৌরর হাসপাতাল মোড় এলাকায় আব্রাস’স ড্রিম হাউজে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামুরিয়া ইউপি চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম খান হেষ্টিংসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, সুপ্রীম কোর্টের সাবেক ডেপুটি অ্যাটর্নী জেনারেল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির আইন বিষয়ক সম্পাদক ডঃ মোঃ শহিদুল ইলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমদাদুল হক সরকার, দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাত আলী খান সহ আওয়ামী লীগ ও অন্যান্য  অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘাটাইলে আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলোক হেলথকেয়ার হাসপাতালের এমডি লোকমান হোসেন এবং আনারস প্রতীকে প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102