মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে বিএনপি প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী। গতকাল সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি দলীয় হাই কমান্ডের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলায় তিনি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। গত ৫ই মে (রোববার) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিনি বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। কিন্তু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশ ও হাই কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকের পরামর্শে তিনি উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, টাঙ্গাইল সদর উপজেলায় সবচেয়ে বেশি জনপ্রিয় প্রার্থী হওয়া সত্ত্বেও তিনি দলের প্রতি অকুণ্ঠ আনুগত্য প্রকাশ করে প্রার্থিতা প্রত্যাহার করছেন। যদিও আগামী ১২ই মে প্রার্থিতা প্রত্যাহারের তারিখ, তবে তিনি গত শুক্রবার (১০ই মে) তার প্রার্থিতার সপক্ষে দাখিলকৃত মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে প্রত্যাহার করে নেবেন। এ সময় সারা দেশে যারা প্রার্থী হয়েছেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানান সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহসহ জেলা, সদর উপজেলা, শহর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৮ জন চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ উপজেলায় মোট ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর উপজেলায় আগামী ২৯শে মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে আগামী ১৩ই মে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102