মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে তিনদিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টায় টাঙ্গাইল কালেকক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করা হয়েছে।

বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ, এম জহিবুল হায়াত, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রফেসর ড. আহসান হাবিব, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ টি স্টল অংশগ্রহণ করেছে। এ মেলা আগামী ১৬ মে সমাপ্ত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102