মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে প্রতিক বরাদ্দ পেয়ে প্রচারে প্রার্থীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় ধাপে নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয় সোমবার (১৩ মে) জেলা নির্বাচন কার্যালয় থেকে। প্রতীক পেয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। পৃথক পৃথক মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করছেন।

এদিকে বসে নেই ভাইস চেয়ারম্যান (নারী/পুরুষ) প্রার্থীরা। তারা নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চলাচ্ছেন। আগামী (২৯ মে) নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আব্দুস সামাদ দুলাল (ঘোড়া), খন্দকার সালমান শামস জিৎ (আনারস) ও হুমায়ুন কবির (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান পদে ফারুক হোসেন (তালা), আনিসুজ্জামান জুয়েল (চশমা), বাবর আল মামুন (বৈদ্যুতিক বাল্ব), ঠান্ডু মিয়া (টিউবওয়েল), গোলাম মোস্তফা (উড়োজাহাজ), হারুন অর রশিদ (গ্যাস সিলিন্ডার), শফিকুল ইসলাম শফি (বই), সোলায়মান হোসেন সেলিম (টিয়া পাখি), হাফেজ রফিকুল ইসলাম (মাইক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামিনা বেগম শিপ্রা (বৈদ্যুতিক পাখা), জরিনা বেগম (প্রজাপ্রতি), জিয়াসমীন আক্তার জোৎসনা (হাঁস), কামরুন নাহার (ফুটবল), সাফিয়া ইউসুফ (কলস)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102