মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাংগাইল সদর ও নাগরপুরে দুই বিএনপি নেত্রী ও নেতা বহিস্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৫০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দলীয় নির্দেশনা না মেনে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় টাঙ্গাইলের বিএনপির দুই নেতা-নেত্রীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ মে) বিএনপি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

এ বিষয়টি রাতে নিশ্চিত করেছন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

বহিষ্কৃতরা হলেন- জেলার নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া গোলাম মোস্তফা। তিনি উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া উষ্ণা আক্তার। তিনি সদর উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক।

সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বলেন, দলের সিদ্ধান্তকে সব সময় আমি শ্রদ্ধা করি। আমার মনে হয়েছে জনসাধারণ নির্বাচন চাই। আমার নির্বাচন করা উচিত। যদিও উপজেলা বিএনপি থেকে আমাকে নিষেধ করা হয়েছে। জনসমর্থন বিবেচনায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। দলীয় কাউকে আমি ব্যবহার করছি না।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া উষ্ণা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নাগরপুর উপজেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সদর উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক উষ্ণা আক্তারকে কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি সংশ্লিষ্ট কেউ উপজেলা নির্বাচনে তাদের পক্ষে প্রচারণা বা কোনো নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকলে তাকেও সংশ্লিষ্ট সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102