মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুরে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ২১ মে মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে টাঙ্গাইল জেলার ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সুষ্ঠ নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস ও জেলা- উপজেলা প্রশাসন। সোমবার (২০ মে) সকাল থেকে ব্যালট বাক্স, ভোটার তালিকা, সীলসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়েছে। ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোট গ্রহনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। পরে এসব সরঞ্জাম আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্যদিয়ে ভোটকেন্দ্র গুলোতে নিয়ে যাচ্ছেন। নির্বাচনের ব্যালট পেপার আগামীকাল ভোরে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টহলে আছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102