মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিনের বর্ধিত সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিৎ আগামী ৫ জুন গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিনের দোয়াত কলম প্রতীকের পক্ষে হেমনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। যুগ্ম আহবায়ক মাসুদ খান নাসিরের পরিচালনায় বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রার্থী ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন। গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম। নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেলসহ হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামী, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

বর্ধিত সভায় হেমনগর ইউনিয়নের দোয়াত কলম প্রতীকের শত শত কর্মী সমর্থকদের ঢল নামে এবং দোয়াত কলম প্রতীকে ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102