মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোপায় আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন ফুটবল বিশারদরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি

ক্রীড়া ডেস্কঃ আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দুই পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল–আর্জেন্টিনা। যদিও সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদেরই শীর্ষ ফেভারিট হিসেবে দেখছেন ফুটবল বিশারদরা। সেই দলে যোগ দিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক ফিলিপে। লিওনেল মেসি না থাকলেও বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে থাকবে বলে মত ব্রাজিল জাতীয় দলে ৪ ম্যাচ খেলা এই তারকার।

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ছেড়ে আগামী জুনের পর রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এন্ড্রিক। এর আগে অবশ্য তাকে হলুদ শিবিরের হয়ে আসন্ন কোপায় খেলতে দেখা যাবে। আগামী ২১ জুলাই ১৮ বছর বয়স পূর্ণ হতে যাওয়া এই ফরোয়ার্ড টুর্নামেন্টটিতে খেলতে বেশ রোমাঞ্চিতও। এ নিয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডায়রিও ওলেকে। সেখানে এন্ড্রিক বলেন, ‘আর্জেন্টিনা সবসময়ই ফেবারিট, এমনকি মেসিকে ছাড়াই।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনায় সবসময়ই বেশ কয়েকজন তারকা থাকে এবং তাদের কেউই নিজেরাই চ্যাম্পিয়ন হতে পারেনি। মেসি না থাকলেও যেকোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা সবসময়ই ফেভারিটদের একটি। তাদের হারানো সবসময়ই কঠিন হবে।’

২০২২ সালের ডিসেম্বরে কাতারে যখন আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে, তখন আন্তর্জাতিক ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করেন এন্ড্রিকও। কারণ তার নৈপুণ্যে সেবার যুব সকার কাপে চ্যাম্পিয়ন হয় সাও পাওলো। টুর্নামেন্টটিতে এন্ড্রিক ৭ ম্যাচে সমান ৭টি গোল করেছিলেন। এরপরই রিয়াল মাদ্রিদও তাকে দলে ভেড়ানোর তোড়জোড় শুরু করে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী মৌসুম থেকে তাকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যাবে। এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্রাজিলিয়ান সর্বশেষ দুই খেলায় স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে ২টি গোল করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102