মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের” আওতায় তালিকাভুক্ত পাট উৎপাদনকারী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ১৫০ জন পাট চাষীদের নিয়ে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

এ সময় উপস্থিত ছিলেন, পাট পরিদর্শক রমেশ সূত্রধর, রায়হান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান ও ফারুকুজ্জামান, প্রশিক্ষক হিসেবে ছিলেন টাঙ্গাইল বিএডিসি’র উপ-পরিচালক সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুন নাঈম ও জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও অফিস সহকারী আব্দুল্লাহ সিদ্দিকীসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী পাট উৎপাদনকারী কৃষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102