মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ধনবাড়ীকে দুর্নীতি মুক্ত স্মার্ট উপজেলা করার ঘোষনা চেয়ারম্যানদের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের নব-নির্বাচিত তিন চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা দেওয়া চেয়ারম্যানরা হলেন আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল ও মোছা: কল্পনা বেগম। সংবর্ধনা উপলক্ষে মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় ধনবাড়ী নওয়ার ইনস্টিটিউন মাঠে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এর আগে সোমবার (৩ জুন) ঢাকায় তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

উপজেলাবাসী, রাজনীতিক নেতা-কর্মী ও দলীয় কর্মীরা তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়ে সংবর্ধনা দেন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক পরিচালক ড. আব্দুল হামিদ। ধনবাড়ী সাইন্স এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ আ. মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানরা বলেন, ‘ধনবাড়ীকে দুর্নীতি মুক্ত উপজেলা করে স্মার্ট উপজেলা পরিণত করা হবে। থাকবে না কোনো জনদুর্ভোগ। সকল কাজে থাকবে স্বচ্ছতা ও জবাবদেহিতা। সবার সহযোগিতায় এ উপজেলাটিও হবে একটি উন্নয়নের রোল মডেল।’

এ সময় আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল, মোছা: কল্পনা বেগম, দৈনিক ব্ল্যাক এন্ড হোয়াইট পেপারের সম্পাদক মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান লিটন, হাফিজুর রহমান, আবুল হোসেম শোভা, তোফাজ্জল হোসেন মুক্ত ও দর্পন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102