মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

বাসাইলে জাল ভোট দিতে গিয়ে তিনজন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে হাবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তিনজন আটক করেছেন প্রিজাইডিং অফিসার। বুধবার (৫ জুন) বিকেল পৌঁনে ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো আব্দুল্লাহ, রিদওয়ান এবং সিয়াম মিয়া। তারা সবাই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেষ সময়ে কেন্দ্রে জাল ভোট এবং তাদের আটকের ঘটনায় কেন্দ্রের সামনে হট্টগোলের সৃষ্টি হয়।

প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান আটকৃতরা আগে ভোট দিয়েছিল। পরে  বিকেল সাড়ে ৩টার পর ভোট দিতে আসলে যাচাই বাছাই করে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

এ ছাড়া সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।

চলছে গণনা। রাতে বেসরকারি ফল ঘোষণা করবে সংশ্লিষ্টরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102