মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মধুপুরে কৃষকদের মাঝে গাছ ও সবজি বীজ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব পরিবেশ দিবসে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষকদের মাঝে সবজির বীজ, গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৫ জুন) মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ১৫৯ জন কৃষকের মাঝে বীজ, গাছের চারা ও উপকরণ বিতরণ হয়।

মধুপুর উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর জন্য চলতি মৌসুম ও পরবর্তী দুই মৌসুমের জন্য বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে বাগানের ৫ টি বেডে শাক সবজি ও সবজি জাতীয় ফসল উৎপাদন করা যাবে। বাগানের পূর্ব ও পশ্চিম পাশে ৪ টি মাঁচায় লতানো সবজি, বেড়াতে লতা জাতীয় সবজি, উত্তর ও দক্ষিণ পাশে ৩ টি করে ৬ টি কম ক্যানোপিযুক্ত ফল গাছসহ বাগানে এক মৌসুমে ১০-১২ রকমের আবাদ করা যাবে যা একটি পরিবারের জন্য নিরাপদ ও সতেজ শাক সবজি এবং ফলমূল পরিবারের পুষ্টির যোগাবে বলে জানালেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী।

পারিবারিক পুষ্টি বাগানের বীজ, গাছের চারা ও উপকরণ বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সজীব আহমেদ, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজবি নূর রাত্রী, শাহরিয়ার আক্তার রিভা প্রমুখ। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী, কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী জানান, ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫৯ জন কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান সৃজনের জন্য বীজ, বিভিন্ন প্রকার দেশী ফল গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102