মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ঘাটাইলে টিউবওয়েলের চেতনানাশক ওষুধ মেশানো পানি খেয়ে ৫ জন অসুস্থ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে টিউবওয়েলের চেতনানাশক ওষুধ মেশানো পানি খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) রাত ১০টায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের গানজানা দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অসুস্থরা হলেন মো. সোলায়মান (৬৭), তার স্ত্রী খোদেজা বেগম (৪৫), মেয়ে মুুন্নি আক্তার (২৮), নাতনি ঐশি আক্তার (১৫) ও এসা আক্তার (১৩)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০ টায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সোলায়মানের (৬৭) বাড়ির টিউবওয়েলের ভিতরে চেতনানাশক ওষুধ দিয়ে রাখে দুর্বৃত্তরা। রাতের খাবার খাওয়ার সময় ওই পানি পান করলে পরিবারের সবাই অচেতন ও অসুস্থ হয়ে পড়েন। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় মুন্নি আক্তারকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে। অন্য সবাইকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তারা।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির টিউবওয়েলের পানি খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। চুরি করার উদ্দেশ্যে টিউবওয়েলে চেতনানাশক ওষুধ দিয়ে রাখতে পারে দুর্বৃত্তরা।’

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‌‌বিষয়টি  জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102